1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বিয়ের দাবীতে বরের বাড়িতে কনের অনশন

  • প্রকাশকালঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১৩ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি : বিয়ের স্বীকৃতির জন্য বরের বাড়ীতে কনের অনশনের সংবাদ পাওয়া গেছে। আজ সোমবার কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামে এ ঘটনা ঘটে।

অনশনকারী ওই কনের নাম বীথি আক্তার, সে একই ইউপির মনোহরপুর গ্রামের বদিউল আলমের মেয়ে। বর উপজেলার কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামের আমেরিকা প্রবাসী রফিকুল হকের ছেলে জুয়েল রানা।

স্থানীয় সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউপির ইরুয়াইন গ্রামের আমেরিকা প্রবাসী রফিকুল হকের ছেলে জুয়েল রানার সাথে একই ইউপির মনোহরপুর গ্রামের বদিউল আলমের মেয়ে বীথি আক্তারের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

প্রেমের স্বীকৃতি দিতে ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ে গোপনে বিয়ে করে। বিয়ের কয়েক মাস অতিবাহীত হলে স্বামী জুয়েল রানা বউ বীথিকে নিজ বাড়ীতে নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়ের মধ্যে মতৈক্য সৃষ্টি হলে রোববার দুপুরে বীথি আক্তার স্বামীর স্বীকৃতি পেতে জুয়েল রানার বাড়ীতে অনশন শুরু করে।

এদিকে বীথির স্বামী জুয়েল রানা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে।

রবিবার রাতে অনশনরত বীথি জানায় ,জুয়েল রানা কে আমি ভালবেসে বিয়ে করেছি। স্বামীর অধিকার পেতে আমি শশুরালয়ে অনশনে করছি।

জুয়েল রানার পিতা রফিকুল হক সাংবাদিক কে মুঠোফোনে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

কান্দিরপাড় ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম বলেন, শুনেছি মেয়েটিকে জুয়েল বিয়ে করেছে। আমরা সামাজিক ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম