1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশের আদর বিশ্বের সেরা সংবাদকর্মীর তালিকায়

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : প্রতি বছরেই ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (আইএনএমএ) এর উদ্যোগের অংশ হিসেবে বিশ্বের সেরা ৩০ জন তরুণ সংবাদকর্মীর তালিকা প্রকাশ করেছে। এই বছরের জন্য ‘থার্টি আন্ডার থার্টি অ্যাওয়ার্ড’ এ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের আদর রহমান। তিনি দৈনিক প্রথম আলোর সাব-এডিটর হিসেবে কর্মরত রয়েছেন। প্রথম আলো ছাড়াও বাংলাট্রিবিউনের স্টাফ রিপোর্টার ও বণিক বার্তার বিনোদন প্রতিবেদক হিসেবে কাজ করেছেন আদর রহমান।

মাত্র ২০ বছর বয়সে সাব-এডিটর হিসেবে যোগ দেন আদর রহমান। এর দুই বছর পর ৭১তম কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিক হিসেবে যান তিনি। এমনকি বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক হিসেবে ফ্রান্সে মর্যাদাপূর্ণ ওই উৎসবে যান তিনি।

কান উৎসবে আদর রহমানের উল্লেখযোগ্য কাজ ছিল একজন শিক্ষার্থীকে নিয়ে তৈরি প্রতিবেদন। তিনি টিকিট ছাড়াই ১০০ মাইল ভ্রমণ করে ওই উৎসব দেখতে গিয়েছিলেন।

২০টি দেশের ৩০ জন এই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন আদর। উন্নয়নশীল দেশের এক নারী হিসেবে কান উৎসবে যাওয়া ও প্রতিবেদন তৈরি করাকে তিনি নিজের জন্য বড় অর্জন বলে মনে করেন। তিনি তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান এবং নিজেকে বাংলাদেশের গণমাধ্যমের শীর্ষস্থানে দেখতে চান।

তিনি মনে করেন, যেহেতু এই শিল্প পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেহেতু এখানে নতুন, প্রাণবন্ত ও সুষম আইডিয়ার প্রয়োজন রয়েছে। তিনি এই ভবিষ্যত রুপরেখার একজন কারিগর হতে চান বলে জানিয়েছেন। আদর বলেন, ‘আমি প্রতিটি প্রতিযোগিতা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করতে চাই।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম