1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে চুরি হওয়া হাঁস খোঁজাকে কেন্দ্র করে হামলা ভাংচুর লুটপাট

  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৫২ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে তুচ্ছ ঘটনায় হামলা ভাংচুর এবং লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার আজগরা ইউপির ঘাটার নোয়াগাঁও গ্রামে। (৪অক্টোবর) রবিবার ভুক্তভোগী সুফিয়া বেগম বাদী হয়ে চার জনকে অভিযুক্ত করে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পাশ্ববর্তী ঘরের তাসলিমা আক্তারের একটি হাঁস চুরি হয়। পরে তাসলিমা সুফিয়া বেগমকে সাথে নিয়ে বিভিন্ন যায়গায় চুরি হওয়া হাঁসের সন্ধানে বের হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাড়ির ছায়েদুর রহমানের ছেলে রানা, মহিন মিয়া, ছায়েদুর রহমান, জহিরুল ইসলামের স্ত্রী ছামিনা বেগম সহ কয়েকজন মিলে হতদরিদ্র আবদুস সাত্তারের স্ত্রী সুফিয়া বেগমের বসত ঘর কুপিয়ে ভাংচুর, লুটপাট করে। এসময় ঘরে থাকা নগদ অর্থ, স্বর্নালংকার লুটসহ প্রায় ৬০হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলা লুটপাটের বিষয়ে বাড়াবাড়ি করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। এ ঘটনায় (৪অক্টোবর) রবিবার ভুক্তভোগী সুফিয়া বেগম বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস.আই সেলিম চৌধুরী বলেন, আমি অন্য একটা মামলায় ব্যস্ত রয়েছি। অভিযোগপত্রটি এখনো বুঝে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম