বেলায়েত ইকবাল :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামানের শামীমের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী আরমান, আমজাদ হোসেন মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু, সাংগঠনিক সম্পাদক আবু জাহের, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল খান, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফরাদ আহমেদ ইফু, খিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম বলেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। আগামী দিনে আরো বেশি শক্তিশালী ও সুসংঘঠিত হতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেন। সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব বলেন, ‘মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। যেকোনো অপশক্তিকে প্রতিহত করতে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রস্তুত আছে।’ সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল বলেন, ‘দেশে ধর্ষণকারীদের বিচারের নামে সরকারবিরোধী একটি কুচক্রী মহল চক্রান্ত করছে। তাদের অপরাজনীতি রুখতে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। লাকসাম-মনোহরগঞ্জে ছাত্রলীগের একমাত্র অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সরকারবিরোধীদের অপরাজনীতি রুখে দিতে হবে।’
Leave a Reply