1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৩

  • প্রকাশকালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪১২ জন পড়েছেন

অনলাইন ডেস্ক : ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের ফতেহ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এন আর শ্যামলী পরিবহনের একটি বাস রেলক্রসিংয়ে উঠে গেলে সজোরে ধাক্কা দেয় চট্টগ্রাম মেইল। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হয়েছে। হতাহত সবাই বাসের যাত্রী।

বাসে থাকা শহিদুল্লাহ নামে এক যাত্রী জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এন আর শ্যামলি পরিবহনের বাসটি কুমিল্লার নুরজাহান হোটেলে যাত্রাবিরতীর পর আবার ছাড়ে। ভোরে গভীর ঘুমে থাকায় অবস্থায় হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসচালকের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ পর্যন্ত ১২-১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। উদ্ধার অভিযান শেষে বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন ও বাস যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান এসআই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম