1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

  • প্রকাশকালঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৩৪ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : লাকসামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আকাশ নামের ১২ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর উত্তর-পশ্চিম এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু আকাশ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দিনমজুর মোঃ মানিক মিয়ার ছেলে।
জানা যায়, দুপুর ১:৩০ ঘটিকার দিকে শিশু আকাশ গোসল করার জন্য ডাকাতিয়া নদীতে যায়। সময়মতো বাড়িতে ফিরে না আসায় তার বাবা-মা তাকে নদীর ঘাটে খোঁজাখুজি করেন। কিন্তু দীর্ঘক্ষণেও সন্ধান পাওয়া যায়নি। সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে নদীতে অনেক খোঁজাখুজি করেও উদ্ধার করতে পারেননি।
স্থানীয় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিশুটির মৃগী রোগ ছিল স্থানীয়রা জানান। নদীর স্রোতে তার তলিয়ে গেছে বলে তাদের ধারণা। রিপোর্টটি লিখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিশ্চিত করেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম