1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে জনসাধারণের পাশে এড. রফিকুল ইসলাম হিরা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৬৪৩ জন পড়েছেন

স্টাফ রিপোর্টার :
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে কুমিল্লার লাকসামে করোনা প্রতিরোধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি নিরলস ভাবে মাঠে কাজ করছেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. মোঃ রফিকুল ইসলাম হিরা। জনসচেতনতা বৃদ্ধি ও জনসুরক্ষা নিশ্চিত করতে তিনি নিয়মিত রাজনীতিক নেতাকর্মী এবং সাংবাদিক সহকর্মীদেরকে সাথে নিয়ে মাঠে নেমে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন। আবার কখনো ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার এবং ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদেরকে ত্রাণ সামগ্রীও পৌঁছে দিচ্ছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের একনিষ্ঠ কর্মী হিসেবে এড. মোঃ রফিকুল ইসলাম হিরা রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তার অনুরূপ সাম্প্রতিক পরিস্থিতি মোকাবেলায়ও শতভাগ সক্রিয় রয়েছেন। তিনি স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলাবাহিনীর সাথে সমন্বিত ভাবে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে কাজ করে চলছেন। তার সক্রিয় ভূমিকা লাকসামের সর্বমহলে প্রশংসিত। জনসাধারণের পাশাপাশি গণমাধ্যমকর্মী, রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক কর্মীদের পাশেও তিনি বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন।
এড. রফিকুল ইসলাম হিরা বলেন, ‘করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা দেশ। লকডাউন আর হোমকোয়ারেন্টাইনে বেড়েছে অস্থিরতা। ভয় আর আতংকে দিন পার করছেন মানুষ। এসময় যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি কিংবা মানুষের জন্য কিছু করতে না পারি; তাহলে জীবনের সার্থকতা আসবেনা। তাই মানুষের সেবায় কাজ করে চলেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান, প্রিয়নেতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশব্যাপী স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে জনপ্রতিনিধিদের নিয়ে ব্যাপক জনগোষ্ঠীর কল্যাণার্থে একযোগে কাজ করে চলেছেন। কোথাও অনিয়ম হলে তদন্তের মাধ্যমে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছেন। যা ইতোমধ্যে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। ওনার একজন কর্মী হিসেবে এ করোনাভাইরাস যুদ্ধে নিজেকে শামিল করতে পেরে আমি গর্ববোধ করছি। আগামীদিনেও আমার এ পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম