1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৯০ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লায় স্বেচ্ছাসেবী, সমাজকর্মী ও কর্মজীবী নারীদের দুই দিনব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জিমনেসিয়ামে বাংলাদেশ বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কুমিল্লার নারী এখন অনেক এগিয়েছে। কর্মক্ষেত্রে তারা প্রতিভার স্বাক্ষর রেখে চলছে। এসব নারীদের অগ্রযাত্রায় যারা বাঁধা হয়ে দাড়াবে কিংবা যারা ইভটিজিং ধর্ষণের মত অপরাধে জড়িত হবে তাদের ছাড় দেয়া হবে না।’
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রেসিডেন্ট শাহ মুজিবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
দুই দিনব্যাপি কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত আন্তর্জাতিক কোচ ও রেফারী সেনসি মোখলেছুর রহমান আবু ও এস ইসলাম শুভ। পরে আগত অতিথিরা কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে মনোনীত করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম