1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে উত্তর উলুপাড়া দারুন নাজাত রফিকুল হোছাইন মাদ্রাসা উদ্বোধন

  • প্রকাশকালঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪২৩ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর উলুপাড়া দারুন নাজাত রফিকুল হোছাইন হাফিজিয়া ও নূরানী মাদরাসা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে মাদরাসার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। মাদরাসার ভূমিদাতা ও উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন। উত্তর উলু পাড়া বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মো: ইয়াছিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সেলিম চৌধুরী, দপ্তর সম্পাদক সহিদ উল্যাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী পারভেজ, চৌমুহনী ইসলামী মাদরাসার মুহাদ্দীস মাওলানা সফি উল্যাহ, হাফেজ মাওলানা সোলাইমান হোসেন, লাকসাম আউশপাড়া ফাযিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নজির আহম্মদ, দক্ষিণ ফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, উত্তর উলুপাড়া আদর্শ নুরানী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রবিউল হক, মুন্সীরহাট মাদরাসার মোহতামিম মাওলানা ইউশা, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছেরাজুল হক ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ডা: হুমায়ুন কবির, জসীম খান, আওয়ামীলীগ নেতা সাদেক মিয়া, আবু জাফর, মাষ্টার সাইফুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা আরিফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: রিপন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহফুজ তুহিন, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরেফিন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ ভূঁইয়া, আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা সাফায়েত প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম