1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অপরিকল্পিত উন্নয়ন ধ্বংস ডেকে আনবে : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩৫৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অপরিকল্পিত উন্নয়ন আমাদের ধ্বংস ডেকে আনবে। এজন্য সকল কাজ পরিকল্পনামাপিক করতে হবে। উচ্চ বিত্তদের জন্য উঁচু ভবন করলে চলবে না, সবার জন্য ঢাকা করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিউট আয়োজিত নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)-এর সাংবাদিকদের নগর পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনাবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপনীতে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লেনার্সের সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ।

মো. তাজুল ইসলাম বলেন, নতুন করে গুলশান থেকে বারিধারা পর্যন্ত লেক সংস্কার করা হবে। লেকের দুই পাশে ওয়াকওয়ে করা হবে। গুলশান থেকে বনানী লেকের উপর নান্দনিক ব্রিজ নির্মাণ করা হবে। হাতিরঝিলের মতো ইঞ্জিনচালিত নৌকা দেওয়া হবে। সবাই যেন খুব দ্রুত হাতিরঝিল থেকে বারিধারা যাতায়াত করতে পারে।

অনুষ্ঠানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহ, সাবেক সভাপতি অমিতোষ পাল, সহসভাপতি কামরুন নাহার শুভা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল মামুন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমনসহ সংগঠনের ৩০ জন সদস্য প্রশিক্ষণে অংশ নেন।

এর আগে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের ৩০ জন প্রশিক্ষণার্থীকে সনদ তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম