1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

যৌতুক নয়; দেনমোহর পরিশোধ করেই বিয়ের আসরে হাফেজ অহিদুর রহমান

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৭১ জন পড়েছেন
মোঃ আবুল কালাম, লাকসাম:
 বর্তমানে যৌতুকের অভিশাপে সমাজ  যখন কলুষিত ঠিক তখনই দেনমোহরের টাকা পরিশোধ করেই বিয়ের আসরে বসলেন হাফেজ অহিদুর রহমান। ঘটনাটি ঘটেছে, লাকসাম পৌর শহরের রাজঘাট এলাকায়। শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর রাজঘাট জামে মসজিদে এ নবদম্পতির বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, রাজঘাট এলাকায় বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছেন, কাতার প্রবাসী মোঃ ইউনুছ মিয়া। তার পৈত্রিক নিবাস উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামে। তিন মেয়ে এক ছেলের মধ্যে দ্বিতীয় কন্যা শামসুন্নাহার। পারিবারিকভাবে দেখাশোনার মাধ্যমে কনে শামসুন্নাহার ও বর হাফেজ অহিদুর রহমানের বিয়ের দিন তারিখ ঠিক হয় ২০ নভেম্বর শুক্রবার।
বর হাফেজ অহিদুর রহমান জানান, চার ভাই এক বোনের মাঝে তিনি সবার ছোট। তিনি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের গজরাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি কনফেকশনারী দোকান পরিচালনা করেন।
তিনি জানান, ইসলামী শরীয়তে যৌতুক নিষিদ্ধ; উপরন্তু দেনমোহর পরিশোধ করা ফরজ। তাই আমাদের বিয়ের ৩ লাখ ৩৩ হাজার টাকা দেনমোহরের মধ্যে ১ লাখ টাকা নগদ ও বাকি ২ লাখ ৩৩ হাজার টাকা ইসলামী ব্যাংকের মুদারাবা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা নিচ্ছি।
এ সময় তিনি যৌতুক পরিহার করে শরীয়ত মতে দেনমোহর পরিশোধের মাধ্যমে বিয়ে সম্পন্ন করার জন্য যুব শ্রেণীর প্রতি আহ্বান জানান।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম