1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিকশা চালক গ্রেপ্তার

  • প্রকাশকালঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫২৭ জন পড়েছেন

মাসুদুর রহমান, লাকসাম।।

লাকসামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামের এক অটো রিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌর শহরের পশ্চিম গাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে লাকসাম থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে ভুক্তভোগী কিশোরী স্কুল যাওয়ার পথে পশ্চিমগাঁও সোয়া ছয়আনি পাড়ার মিস্ত্রী বাড়ির সামনে আলমগীর হোসেন নামের ওই যুবক তাকে নিজের চালিত অটো রিকশায় উঠতে বলে। এতে সে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে তাকে জোরপূর্বক রিকশায় উঠিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবক আলমগীর হোসেন বরুড়া উপজেলার আমড়াতলী ইউনিয়নের পূর্ব শিলমুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে। সে অটো রিকশা চালক। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরী লাকসাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ কান্তি কুরি বলেন, অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণা করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম