1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৭০৭ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :
লাকসামে নিখোঁজের ৩ দিন পর নানার বাড়ির পাশের ডোবা থেকে আজাদ আহমেদ মুন্না (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের গন্ডামারা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত মুন্না সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বড়হরি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মায়ের সাথে লাকসাম পৌর শহরের গন্ডামারা গ্রামে নানার বাড়িতে বসবাস করছে।
পারিবারিক সূত্র জানায়, গত ২৪ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় আজাদ আহমেদ মুন্না। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে লাকসাম থানায় নিখোঁজ ডায়েরী করে মা মনোয়ারা বেগম। শুক্রবার সকালে নানার বাড়ির পাশের ডোবায় মুন্নার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক লাকসাম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশু মুন্নার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যাকান্ড নাকি দুর্ঘটনা। হত্যাকান্ড হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম