1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সরকারি নির্দেশ অমান্য : লাকসামে ২০টি দোকানে ১লাখ ৪১টাকা অর্থদন্ড

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৩৩৩ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম : 
লাকসামে বিভিন্ন মার্কেটে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে অভিযান চালিয়ে ১লাখ ৪১হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এসময় একই অভিযোগে ৪টি দোকান সীলগালা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লাকসাম দৌলতগঞ্জ বাজারের চাঁন মিয়া টাওয়ার ও খায়ের ম্যানশনসহ বিভিন্ন মার্কেটের ২০টি দোকানে অভিযান চালিয়ে ১লাখ ৪১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে ভ্রাম্যমান আদালত দেখে পালিয়ে যাওয়ার অপরাধে বাজারের বিছানা পট্টি ও খায়ের ম্যানশন মার্কেটে ২টি দোকান সিলগালাও করে দেয়া হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম জানান, সরকারি নির্দেশ অমান্য করে কাপড় ব্যবসায়িরা প্রকাশ্যেই ব্যবসা পরিচালনা করে জনসমাগম করেছিল। এ অপরাধে তাদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে।
এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম