1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা ও র‌্যালি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭২তম ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পরে আঞ্চলিক শাখা কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিৱ বক্তব্যে বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান রোম্মান বলেন, আসুন আমরা মানবাধিকার দিবসেৱ  তাৎপর্যকে ধারণ করে সবার জন্য সর্বত্র মানবাধিকার রক্ষায় সহায়তা করি।  পাশাপাশি মানবাধিকার লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।  সকল হিংসা-বিদ্বেষ দূর হোক সুন্দর পৃথিবী গড়ে উঠুক।

অনুষ্ঠানে বহত্তর কুমিল্লা আঞ্চলিক শাখা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে সর্বপ্রথম ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। তারই ধারাবাহিকাতায় প্রতি বছর ১০ ডিসেম্বর দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম