1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বাধীনতা সড়ক হলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক দৃঢ় হবে : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৪৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ। এ জন্যই মুজিববর্ষে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে মুজিবনগর-নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটি ‘স্বাধীনতা সড়ক’ নামে চালু হতে যাচ্ছে। মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। ইমিগ্রেশন, কাস্টমস চেকপোস্ট, সড়ক নির্মাণসহ সকল কাজ সম্পূর্ণ করা হলে স্বাধীনতা সড়কটি বাস্তবে রূপ নেবে।

বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, এই সড়কের ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেমন মজবুত হবে, তেমনি এলাকার উন্নয়ন হবে। মুজিবনগর পর্যটন কেন্দ্রও সমৃদ্ধ হবে। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদীয়ার কৃষ্ণনগর পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের মাত্র ৩০০ মিটার ইটের সোলিং করা। এটুকু পাকা করে সড়কটি প্রশস্ত করলেই স্বাধীনতা সড়কটি উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন। প্রস্তাবিত স্বাধীনতা সড়ক নির্মাণে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ সড়কের মাধ্যমেই মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়। কিন্তু দেশ স্বাধীনের পর বন্ধ হয়ে যায় ঐতিহাসিক এ সড়কটি। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে সরকার স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতে পরিকল্পনা গ্রহণ করেছে। কাস্টমসসহ অন্যান্য দফতর এখানে কাজ করছে।

আকাশপথে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হেলিকপ্টারযোগে মুজিবনগর হেলিপ্যাডে অবতরণ করেন। তারা মুজিবনগর পর্যটন মোটেল চত্বরে গার্ড অব অনার গ্রহণ শেষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানান। এরপর মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।

পরে মুজিবনগর পর্যটন মোটেলে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে স্বাধীনতা সড়ক (মুজিবনগর-কলকাতা) বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুর রশিদ খান, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম