1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এবার ঈদেও মোশারফ করিমের অসংখ্য নাটক

  • প্রকাশকালঃ শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৭২ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ঈদ উৎসবকে ঘিরে প্রতিবছরই নতুন নাটক নির্মাণের জোয়ার আসে। কিন্তু এবার করোনাভাইরাসের সক্রমণে থেমে গেছে সব। নানা সংকটের মধ্যে ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন। সব রকমের শুটিং বন্ধ। তাই তেমন নতুন নাটকও নির্মাণ হয়নি এই ঈদে।

এরমধ্যেও ঘরবন্দি দর্শককে বিনোদন দিতে ঈদের নতুন আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছেন টিভি চ্যানেলগুলো। তবে লকডাউনের ঈদেও মোশাররফ করিমের ভক্তদের জন্য আছে সুখবর। এই সংকটের ঈদেও তার অভিনীত প্রায় দেড় ডজন নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এসব নাটকের শুটিং লকডাউনের আগেই শেষ করেছিলেন এ অভিনেতা।

ঈদের দিন রাত সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘এখানেতো কোন ভুল ছিল না’ নাটকটি। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে নাটক ‘আমি পাগল বলছি’, ঈদের দিন একই টিভিতে প্রচার হবে ‘ঈদ মোবারক’, ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে নাটক ‘উচ্চতর ভালোবাসা’, ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটক ‘শাহজাহান সৌরভ’, ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫ মিনিটে একই চ্যানেলে দেখা যাবে ‘তুমি আমি এবং ‘ডিস্টার্ব’ নাটকটি।

ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৫টায় ‘ভিউ বাবা’, ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে ‘নয় ছয়’, ঈদের সপ্তম দিন রাত ৭টা ৪৫ মিনিটে ‘গার্ল ফ্রেন্ড’, ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৫ মিনিটে ‘ম্যাগনেট বাবু’ নাটকটি প্রচার হবে। সবগুলো নাটক বাংলাভিশনে দেখানো হবে।

এছাড়া ‘রাজনীতি’, ‘এ ডে উইদাউট ফোন’ ও ধারাবাহিক নাটক ‘সদা সত্য বলিব’ একই চ্যানেলে প্রচার হবে। ‘লুকিয়ে বাঁচুক ভালোবাসা’, ‘ভাইরাল মাসুদ’, ‘কন্ট্রাক’, ‘যে শহরে টাকা ওরে’ সহ আরো কয়েকটি নাটক প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম