1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৩০ : চট্টগ্রাম টেস্ট

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি এবং সাকিব আল হাসান ও সাদমান ইসলামের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩০ রানে অলআউট হলো বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন মিরাজ। সেঞ্চুরির পরপরই তুলে মারতে গিয়ে লং-অনে ক্যাচ হন তিনি। আউট হওয়ার আগে করেন ১০৩ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৫ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করে মুমিনুল হকের দল।

বৃহস্পতিবার দিনের শুরুতেই ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন দাস। গতকাল দিন শেষে ব্যক্তিগত ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন। আজ সকালে তার সঙ্গে যোগ করেছেন ৪ রান। অর্থাৎ, ব্যক্তিগত ৩৮ রানে বিদায় নেন লিটন।

লিটন ফেরার পর সাকিবের সঙ্গে জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজ। দুজনে ৬৭ রানের জুটি গড়েন। নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম টেস্ট ম্যাচেই দারুণ হাফ সেঞ্চুরি তুলে নেন সাকিব। গতকাল দিন শেষে সাকিব অপরাজিত ছিলেন ৩৯ রান করে। আজ তিনি আউট হন ৬৮ রান করে। টেস্টে সাকিবের এটি ২৫তম হাফ সেঞ্চুরি। দলীয় ৩১৫ রানে রাখিম কর্নওয়ালের বলে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ হন সাকিব।

সাকিব ফিরলেও দারুণ খেলতে থাকেন মিরাজ। তাইজুল-মিরাজ মিলে ৪৪ রানের জুটি গড়েন। দলীয় ৩৫৯ রানে তাইজুল উইকেটরক্ষকের হাতে ক্যাচ হলে মিরাজের সঙ্গে জুটি বাঁধেন নাঈম হাসান। তারা দুজন মিলে ৫৭ রানের পার্টনারশিপ করেন। ব্যক্তিগত ২৪ রানে নাঈম বোল্ড হলে মুস্তাফিজকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন মিরাজ। সেই সঙ্গে পূরণ করেন ব্যক্তিগত সেঞ্চুরি।

প্রথম দিন ওপেনার সাদমান ইসলাম ৫৯ রান করে দলের ভিতটা গড়ে দেন। ৩৮ রান করে আউট হন মুশফিকুর রহিম।

ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকান ১৩৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া এনক্রুমাহ বোনার ১টি, রাখিম কর্নওয়াল ২টি, শ্যানন গ্যাব্রিয়েল ১টি ও কেমার রোচ ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৪৩০ (১৫০.২ ওভার)

সাদমান ৫৯, তামিম ৯, শান্ত ২৫, মুমিনুল ২৬, মুশফিক ৩৮, সাকিব ৬৮, লিটন ৩৮, মিরাজ ১০৩, তাইজুল ১৮, নাঈম ২৪, মুস্তাফিজ ৩*; রোচ ১/৬০, গ্যাব্রিয়েল ১/৬৯, কর্নওয়াল ২/১১৪, মায়ার্স ০/১৬, ওয়ারিকান ৪/১৩৩, ক্রেইগ ০/১৩, বোনার ১/১৬

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম