1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা গান্ধি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৫ জন পড়েছেন

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের রামপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রিয়াঙ্কার গাড়িতে পিছন থেকে ধাক্কা দেয় তার বহরেরই অপর একটি গাড়ি।

বৃহস্পতিবার সকালে হাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে গুরুতর কোনো আঘাত পাননি প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থা এএনআইয়ে খবর।

উত্তরপ্রদেশের কংগ্রেস প্রেসিডেন্ট অজয় কুমার লাল্লু আগেই জানিয়েছিলেন, বৃহস্পতিবার রামপুরে নবনীত নামের এক কৃষকের বাড়িতে যাবেন প্রিয়াঙ্কা গান্ধি।

লাল্লুর দাবি, কানাডা থেকে দেশে ফিরে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন নবনীত। সেখানেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এরপরই ওই নিহত চাষীর পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাওয়ার ঘোষণা দেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, ভারতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেস। বিভিন্ন বক্তব্যে কেন্দ্রকে বারবার তুলোধোনা করছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা না পর্যন্ত কৃষকদের বিক্ষোভকে সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম