1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শপথ নিলেন লাকসাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলর

  • প্রকাশকালঃ রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০৬ জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি :
তৃতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লার লাকসাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরকে শপথ পাঠ করানো হয়েছে। শনিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে দু’পর্বে এ শপথ পাঠ করানো হয়। প্রথম পর্বে দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র অধ্যাপক আবুল খায়েরকে শপথ পড়ান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। দ্বিতীয় পর্বে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত তিন মহিলা কাউন্সিলরকে শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক দেলোয়ার হোসেন।
এদিকে শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানানো হয়।
শপথ শেষে নবনির্বাচিত মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘গ্রাম হবে শহর’ -এই পরিকল্পনা বাস্তবায়নে যিনি রাতদিন কাজ করে যাচ্ছেন মাননীয় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয়ের নেতৃত্বে লাকসাম পৌরসভার সার্বিক উন্নয়ন কাজ অনেক দূর এগিয়েছে। আর এ মেয়াদেই আরো উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন করে লাকসাম পৌরসভাকে মডেল হিসেবে স্থাপন করা হবে।
উল্লেখ্য, একাধিক প্রার্থী না থাকায় লাকসাম পৌরসভার পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম