1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬১ জন পড়েছেন
নিজস্ব প্রতিনিধি :
লাকসামে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহি অফিসার একেএম সাইফুল আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর কুমিল্লা জুড়ে বিগত তিন বছরে বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে লাকসাম  উপজেলা পরিষদ, পৌর পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সওদাগর, আলী আহমদ, রুহুল আমিন, ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়ালসহ উপজেলা প্রশাসন ও পৌর পরিষদের কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম