1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ

  • প্রকাশকালঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আজ বিশ্ব ভালোবাসা দিবস। তবে এই দিনটি ভিন্ন রকম আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত সংঘ’-এর সদস্যরা। রোববার ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন।

প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল—‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন—‘তুমি কে আমি কে, বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; আমার ভাই সিঙ্গেল কেন, প্রশাসন জবাব চাই; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিবহন মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। পরে তারা একই স্থানে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন। এছাড়া বিকালে সংঘের পক্ষ থেকে তারা দুস্থ, অনাথ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘের সভাপতি আবদুল্লাহর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম