1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভূঁইয়াকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক পদে নিয়োগ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৭১ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরি’-তে তিনি ৩ বছরের জন্য এ নিয়োগ লাভ করেন। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা।
এতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ ধারার (১) (চ) ধারা অনুযায়ী ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যাটাগরি’-তে অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া, চেয়ারম্যান, লাকসাম উপজেলা পরিষদ, কুমিল্লাকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া প্রজ্ঞাপন জারির কপি হাতে পেয়ে এমন প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম