লাকসাম প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারী ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান আরিফ এর নেতৃত্বে একঝাঁক স্বেচ্ছাব্রতী মানসিকতার তরুন তরুনীদের উপস্থিতিতে ফুল দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ মারিয়া নুরজাহানারা ভূঁইয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা ইতি, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান লতিফুর রহমান (খোকন), কোষাধ্যক্ষ সাজ্জাদুর রহমান মানিক, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি মোঃ ফয়সাল মিয়াজী, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম সাগর, ন.ফ.স. কলেজ শাখার প্রচার সম্পাদক আরেফিন সাগর, সদস্য নাহিদ মজুমদার, মোঃ শাহীন, মোঃ মামুন, মোঃ দিদার হোসেন, মোঃ শাওন, মোঃ মাশরাফি রহমান রিছান, আবুল হাসনাত শামীম প্রমুখ।
Leave a Reply