1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বর্ণাঢ্য আয়োজনে ট্রাস্ট ফ্যাশন’র ১০ম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশকালঃ সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫২০ জন পড়েছেন

ছবি : ট্রাস্ট ফ্যাশন’র ১০ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্রেতা সমাবেশ ও দোয়ার অনুষ্ঠান এবং কেক কেটা অনুষ্ঠানে অতিথিবৃন্দ।


মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ট্রাস্ট ফ্যাশন’র ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে লাকসাম দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রেলগেইট সংলগ্ন হাজী মোকছেদ আলী টাওয়ারের দ্বিতীয় তলায় ট্রাস্ট ফ্যাশন’র নতুন শো-রুমে ক্রেতা সমাবেশ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাত শেষে কেক কেটে ট্রাস্ট ফ্যাশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
ট্রাস্ট ফ্যাশনের স্বত্ত্বাধিকারী এটিএম শওকত হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজী মোকছেদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মনির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী রহিম উদ্দিন রনি, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হক আলম, আমজাদ হাফিজ সহ ট্রাস্ট ফ্যাশনের ক্রেতা-বিক্রেতা ও হাজী মোকছেদ আলী টাওয়ারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ বছর ধরে লাকসামে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে ‘ট্রাস্ট ফ্যাশন’। এখানে দেশী-বিদেশী নান্দনিক ডিজাইনের পাঞ্জাবী পাওয়া যায়। লাকসামের ক্রেতাসাধারণের কাছে ‘ট্রাস্ট ফ্যাশন’ মানেই নিত্য নতুন পাঞ্জাবীর কালেকশন। বিভিন্ন উৎসব-আয়োজন ছাড়াও সারা বছরই এখানে স্বল্প দামে ভালো মানের পাঞ্জাবী কিনতে ক্রেতাদের ভীড় থাকে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম