1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম আজগরায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

  • প্রকাশকালঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫৬০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১৭ মার্চ বুধবার দিনব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। পরে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক জামাল হোসেন জুয়েলের নেতৃত্বে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন টিটু, শাহ জালাল, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, আবদুল মমিন, মিজানুর রহমান, মাষ্টার ওমর ফারুক, মোশারফ হোসেন, মোর্শেদ আলম, সাইফুল ইসলাম, আবদুল আজিজ, মিন্টু মজুমদার প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম