মোজাম্মেল হক আলম :
লাকসাম উপজেলা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষারের সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে ধারাবাহিক ভাবে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এর আগে ২৪ মার্চ বুধবার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মাসুম পারভেজ সাগর, গোলাম রাব্বী, শেখ অনিক, ফাহিমা মজুমদার নিহা, জোবায়েদুল ইসলাম সুজন, শুভ মির্জা, শাহাদাত হোসেন সাকিব, মাইনুল ইসলাম রাসেল, সায়েম কবির সৌরভ, নূরে আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন, সাজ্জাদ হোসেন, জাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আবু সামাদ রুবেল, বেলায়েত হোসেন তানভীর, আতিকুর রহমান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক পদে মোকাব্বর হোসেন সবুজ, কাউসার আলম, নজরুল ইসলাম সুমন, ফাহমিদ ভূঁইয়া আকাশ, জিয়া উদ্দিন জীবন, গোলাম রাব্বানী তপন, প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান ফাহিম, দপ্তর সম্পাদক পদে মোঃ তুহিন, অর্থ বিষয়ক সম্পাদক পদে নাহিদ কবির, ধর্ম বিষয়ক সম্পাদক পদে এম এ হাসান জেহাদী এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সুজন মাহমুদকে মনোনীত করা হয়।
অতীতের ন্যায় আগামী দিনেও যাবতীয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার অঙ্গিকার করেন লাকসাম উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply