মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও ব্যক্তিগত ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ৫০ বার তোপধ্বনির পর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মনোহরগঞ্জ থানা, মনোহরগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দয়াল, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জামাল খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply