1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম পৌরসভা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪১৯ জন পড়েছেন

আমজাদ হাফিজ:  

লাকসাম পৌরসভা ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার আহমেদের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

এসময়, পৌর ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সহ ছোট-বড় সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। লাকসাম পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল সদস্যরা আগামী দিনের পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে প্রতিষ্ঠাতা কমিটির সদস্য হিসেবে সবসময় সম্মানের আসনে অধিষ্ঠিত থাকবে। তাই সংগঠনকে সুসংগঠিত করার ক্ষেত্রে বর্তমান কমিটির নেতৃবৃন্দের দায়বদ্ধতা বেশি।’
সভায় আরো বক্তব্য রাখেন লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ হোসেন, রফিকুল ইসলাম পারভেজ, ইফতেখার অনিক, নাঈম মেহেদী, রাকিবুল হাসান রাফি, আরিফুল ইসলাম হৃদয়, শাহরিয়ার আলম শাকিল, ফারহান সিদ্দিকী হাসিব, জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ফেরদৌস আলম সৌরভ, ওমর ফারুক তুহিন, শাকিল আল নোমান, রুবেল হোসেন, রবিউল হোসেন রনি, রাকিবুল হাসান আনান, মিলন মাহমুদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সায়েম, রেজাউল করিম অপু, মামুনুর রশিদ, আসেম বিল্লাহ, আতিফ উজ্জল, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন আহাদ, প্রচার সম্পাদক পদে সাজ্জাদুল ইসলাম শাওন প্রমুখ।
সভায় অতীতের ন্যায় আগামী দিনেও যাবতীয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার অঙ্গিকার করেন লাকসাম পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম