1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে অটোরিকশা চালকের যমজ দুই ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

  • প্রকাশকালঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৯৫ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অটোরিকশা চালকের যমজ দুই ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা হচ্ছে উপজেলার মানরা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও শরিফুল ইসলাম।

সূত্র মতে, ২০১৮সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পায় তারা । এলাকাবাসীর সহযোগিতায় ভর্তি হয় কুমিল্লা সরকারি সিটি কলেজে। সেখান থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পায়। ছেলেদের এমন সফলতায় মা-বাবা ভিষণ খুশি । বাকি দুই ভাই-বোনের মধ্যে সাইফুল ইসলাম মাদ্রাসায় এবং আমেনা আক্তার প্রাইমারি স্কুলে পড়ে । তার আয় দিয়ে চার সন্তানের লেখাপড়ার খরচ সংসার চালাতেন তিনি ।
আরিফ ও শরিফ জানান, আরিফ সারা বাংলাদেশে ৮২২ তম হয়ে ময়মনসিংহ মেডিকেলে, শরিফ ১১৮৬ তম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন । তারা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান । বাবার পরিশ্রম, মায়ের যত্ন আর শিক্ষকদের সহযোগিতায় তাদের লেখাপড়ার সাহস যুগিয়েছে । তারা সকলের দোয়া প্রার্থী ।

বাবা বিল্লাল হোসেন জানান, নিজে ইন্টারমেডিয়েট পাস করেছি । সিএনজি অটোরিকশা চালাই । অর্থাভাবে লেখাপড়া হয়নি । সেজন্য নিজে কষ্ট করেও তাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি । তবে ছেলেদের পড়ার খরচ নিয়ে তিনি উদ্বিগ্ন ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম