1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে অসহায় নারীর সোনালী ফসল কেটে বাড়িতে তুলে দিলো ছাত্রলীগ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৬৫ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাশরাফীর নেতৃত্বে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এক অসহায় নারীর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। সোমবার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের হতদিরদ্র আনোয়ারা বেগমের ১৮শতক জমিনের ধান কাটেন ওই ছাত্রলীগ নেতারা। পরে কাটা ধানগুলো আঁটি বেঁধে বাড়িতেও পৌঁছে দেন। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে উৎসাহ দেখা দেয়।
আনোয়ারা বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে বেকার হয়ে ঘরে পড়ে আছে। ছোট ছেলের পড়ালেখার খরচ চালাতে হীমশীম খেতে হয়। দিনমুজুর রেখে এ ধানগুলো কাটা অসম্ভব হয়ে পড়েছিল। হঠাৎ দেখি বেশ কয়েকজন ছাত্র আমার ধানগুলো কাটছে। শুনেছি ছাত্রগুলো নাকি সকলেই রোজা রেখে জমিনের ধানগুলো কাটছে। আমি তাদের এ ভালোবাসায় অভিভূত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নির্দেশে আমরা কৃষকের ধান কাটা কার্যক্রম কর্মসূচি হাতে নিয়েছি। যারা শ্রমিক সংকট অথবা আর্থিক সংকটে পড়ে সোনালী ফসল ঘরে তুলতে পারবে না, ওইসব অসহায় কৃষকের খবর পেলেই উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা ছুটে যাবে।
ধানকাটায় অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ হাসান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ, ওসমান, সোহেল রানা, বাবু প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম