1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে নতুন ৪ জনসহ আক্রান্ত সংখ্যা ৬৩৩

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম   :
নতুন করে ৪ জনসহ কুমিল্লার লাকসাম উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ জন। এখানে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১১ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় শুক্রবার (২৩ এপ্রিল) ২৫টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৪ জনের পজিটিভ ও অন্য ২১টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে পৌরশহরের ২ জন ও বাকই ইউনিয়নের ২ জন।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৩০৯০টি। তাদের মধ্যে ৩০৫২টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২৪১৯টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৩৮টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৯ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১১ জন। অন্য ১০৩ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে, যা উদ্বেগজনক। সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। করো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা দেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম