1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশনের সফল সভাপতি ফয়সাল হোসেন বাপ্পির শুভেচ্ছা

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৫৭০ জন পড়েছেন

আসসালামু আলাইকুম। ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পনে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় সহযোদ্ধাবৃন্দ/সম্পাদকবৃন্দ, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন শুরুর প্রথম দিন থেকেই ছোট ছোট পরিসরে অস্তে অস্তে আমরা এগিয়ে চলছি। আলহামদুলিল্লাহ ৩য় বর্ষপূর্তি পর্যন্ত আমরা অনেকটা সফল; কিন্তু কাঙ্কিত লক্ষ্য থেকে আমরা এখনও দূরে। সামাজিক দায়বদ্ধতা থেকো আমরা রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের পাশাপাশি আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম ও সমাজসচেতনতায় আরো মনোযোগ দিতে হবে। এ ছাড়া আপনাদের আরো জানাতে চাই ১ম দিন থেকে অনেক কিছুই ত্যাগ করে আসছি, আশা করি বর্তমানে আপনারাও ত্যাগের মানসিকতা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে সঠিক নেতৃত্বদানের মাধ্যমে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন।

প্রিয় সদস্যবৃন্দ/স্বেচ্ছাসেবকবৃন্দ, আপনারাই ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের মূল শক্তি। আপনারা যতদিন আছেন এ সংগঠন ততদিন থাকবে। রক্তদানসহ সকল সমাজসেবা কার্যক্রমে আপনারা যেভাবে যুক্ত তা প্রশংসার দাবিদার। ভিক্টোরি সকল সাফল্যের কারিগর আপনারা। আশা করি ভবিষ্যৎ এ সকলে আরো আত্মপ্রত্যয়ী হয়ে কাজ করবেন এবং নেতৃত্ব দিয়ে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় উপদেষ্টাবৃন্দ/পৃষ্ঠপোষকবৃন্দ, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের এগিয়ে নিয়ে যাওয়ার মূল কারিগর আপনারা। আপনারা যেমনভাবে পরামর্শ দিয়ে সংগঠনের কার্যক্রমকে বেগবান করছেন তেমনি অর্থ দিয়ে সংগঠনের কার্যক্রমকে বাস্তবায়ন করছেন। আশা করি ভবিষ্যতে আপনারা তার ধারা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত বৃদ্ধি করবেন।

প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের মূল চালিকা শক্তি আপনারা। আপনাদের ছোট ছোট প্রশংসা, ছোট ছোট অর্থায়ন আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, আশার সঞ্চার করে। ইনশাআল্লাহ আপনারা সুযোগ দিলে ভবিষ্যতে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আরো ভালো কাজ করতে পারব।

প্রিয় সংবাদিকবৃন্দ/লেখকবৃন্দ, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের গত তিন বছরের চলার পথে আপনাদের লেখা, সংবাদ আমাদেরকে সাধারণ মানুষের কাছে আরো নিকটে নিয়ে গেছে, সত্যি আপনাদের নিকট কৃতজ্ঞতা। আশা করি ভবিষ্যতে তা অম্লান থাকবে। পরিশেষে গত তিন বছরের চলার পথে ভুল ভ্রান্তি থাকলে আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী, ভবিষ্যতে আমরা আমাদের কার্যক্রমকে আরো বৃহৎসংখ্যক মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রয়োজন শুধু আপনার সহযোগিতার।

ধন্যবাদান্তে,

মোঃ ফয়সাল হোসেন বাপ্পি

সভাপতি

Victory of Humanity Organization.

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম