1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিবন্ধী কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ইউপি চেয়ারম্যান শাহিন জিয়া

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৯৪ জন পড়েছেন

ছবি : প্রতিবন্ধি কৃষকের ধান কেটে আটি বেধে বাড়ি পৌছে দিচ্ছে চেয়ারম্যান শাহিন জিয়া।


মোজাম্মেল হক আলম :
মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়নের প্রতিবন্ধী কৃষক মনু মিয়ার পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ওই ইউনিয়ন চেয়ারম্যান শাহিন জিয়া।  করোনা দূর্যোগে শ্রমিক সংকটে থাকায় মনু মিয়ার পাকা কেটে আঁটি বেঁধে বাড়িতেও পৌঁছে দেন তিনি। চেয়ারম্যান শাহিন জিয়ার মানবিক কর্মকান্ডে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে উৎসাহ দেখা দেয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর দিকনির্দেশনায় করোনা মহামারীর প্রথম ধাপেও অসহায় কৃষকের ধান কাটা, মাস্ক বিতরণ, জনসচেতনতায় এলাকায় মাইকিং, খাদ্য সহায়তা করে গেছেন শাহিন জিয়া।
চেয়ারম্যানের মানবিক কর্মকান্ডে অসহায় কৃষক মনু মিয়া বলেন, আমি শাররীক প্রতিবন্ধকতা ও শ্রমিক সংকটে পড়ে দিশেহারা ছিলাম। আর যেখানে সংসার চালাতে প্রতিদিন হীমশীম খেতে হয় সেখানে দিনমুজুর রেখে এ ধানগুলো কাটা অসম্ভব হয়ে পড়েছিল। হঠাৎ দেখি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান  জিয়া সাহেব আমার ধানগুলো কাটছে। পরে দেখি তিনি নিজেই ধানগুলো আটি বেধে মাথায় নিয়ে আমার বাড়ি দিয়ে গেছেন। আমি চেয়ারম্যানের এ ভালোবাসায় অভিভূত এবং কৃতজ্ঞ।

চেয়ারম্যান শাহিন জিয়া বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, অসহায় মানুষের অতি আপনজন, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নির্দেশে আমি এলাকার অসহায় এবং দূর্যোগে আটকে থাকা কৃষকের ধান কাটাসহ সেবামূলক কার্যক্রম করে থাকি। এখন কৃষকের ঘরে সোনালী ফসল উঠছে, যারা শ্রমিক সংকট অথবা আর্থিক সংকটে পড়ে সোনালী ফসল ঘরে তুলতে পারবে না, ওইসব অসহায় কৃষকের খবর পেলেই আমি ছুটে যাবো। আমার অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে চেয়ারম্যান বানিয়েছেন এলাকার জনগণের সেবা করার জন্য। মানুষের দূর্যোগে আমি যদি ঘরে বসে থাকি তা হলে জনপ্রতিনিধি হয়ে লাভ কি আমার। আমি যেন আগামী দিনে যেকোন অসহায় মানুষের পাশে থাকতে পারি সবাই দোয়া করবেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম