1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বরুড়ার ব্যবসায়ী কবিরের সন্ধান চায় পরিবার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৭৫ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার বরুড়ায় মোঃ কবির হোসেন (৪৯) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। তিনি বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের অর্জুনতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে। গত ২৫ মে (মঙ্গলবার) থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, কবির হোসেন ১ ছেলে ও ৩ মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে গরু ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছেন। গত ২৫ মে (মঙ্গলবার) ভোর সাড়ে ৫টার দিকে তিনি গরু ক্রয় করতে ৯০ হাজার টাকা সাথে নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে স্ত্রীর সাথে সর্বশেষ কথা বলার সময় তিনি বাসে আছেন বলে যান। দুপুর ১টার দিকে তার স্ত্রী পুনরায় কল করলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পান। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে ২৭ মে (বৃহস্পতিবার) বরুড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে (জিডি নং- ১০০৯)।
নিখোঁজ কবির হোসেনের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমুন্ডল লম্বাটে, মুখে কালো দাঁড়ি আছে এবং কপালের মধ্যখানে কালো তিল আছে। কবির হোসেনের সন্ধান পেলে বরুড়া থানা কিংবা তার ভাই জাকির হোসেনের ০১৮৮৯-৫০৫৪৬৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ব্যবসায়ী কবির হোসেনের নিখোঁজ প্রসঙ্গে থানায় জিডি করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম