1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩২৬ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি  :
কুমিল্লা লাকসাম উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ফয়সাল (১০) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৯টার দিকে পৌরশহরে পশ্চিমগাঁও মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল পৌরশহরে ৫নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌরশহরে ৫নং ওয়ার্ডে মিয়াপাড়া এলাকার দিনমজুর ইউনুস মিয়ার প্রথম সংসারে তিন ছেলে সন্তান রেখে স্ত্রী মারা যান। পরে ইউনুস মিয়া দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারে দুই ছেলে এক মেয়ে মধ্যে ফয়সাল বড়। শুক্রবার সন্ধ্যায় ইউনুস মিয়ার দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার ফয়সালকে একা ঘরে রেখে তার বাবার বাড়ি (পৌরসভার বাগবাড়ী) বেড়াতে যেতে চান। এসময় নানা বাড়িতে যাওয়ার বায়না করে ফয়সাল। এতে বাবা-মায়ের সঙ্গে ফয়সালের কথা কাটাকাটি হয়। ফয়সালকে ঘরে একা রেখে বাবা-মা বেড়াতে চলে যায়। এতে অভিমান করে রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে নিজ ঘরে ফয়সাল ঘরের সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়।
আজ শনিবার সকালে এ বিষয়ে লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া মোবাইল ফোনে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মনে হয় বাবা মায়ের সঙ্গে অভিমান করে শিশুটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারপরও এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত করার জন্য লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম