মোজাম্মেল হক আলম :
৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লার লাকসামের আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিক্টোরি অব হিউমিনিটি অর্গানাইজেশন’। বিগত ৪বছর এ সংগঠনটি মানবিক ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে দক্ষিণ কুমিল্লায় ব্যাপক সাড়া পেলেছে। মানবিক ও সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ এ সংগঠনটির ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি পুরুস্কার। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, আমরা দেখতে দেখতে সফলতার চারটি বছর শেষ করে ৫ম বর্ষে পদার্পণ করেছি। ধীরে ধীরে মানুষের আশার প্রদীপ হয়ে উঠেছে প্রিয় সংগঠন। জনগণের ভালোবাসায় ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গৌরবদীপ্ত ৪র্থ বষপূর্তিতে সকল সদস্য, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, রক্তদাতা, শুভাকাঙ্খীসহ সর্বস্তরের জনগণকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply