1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৩৫ কোটি টাকা ব্যয়ে ১‘শ শয্যায় রুপান্তরিত হচ্ছে লাকসাম সরকারি হসপিটাল

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫৯৯ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৫ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যা থেকে ১‘শ শয্যায় রুপান্তরিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ২জুন বুধবার দুপুরে হাসপাতালটির বিভিন্ন ভবন নির্মাণ কাজের স্থান পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১‘শ শয্যার নতুন ভবন নির্মাণ কাজের অবস্থান পরিদর্শন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা, কাউন্সিলর আবু ছায়েদ, মুনছুর আহমেদ মুন্সি প্রমুখ।
২০০৯ সালের ২৬শে ফেব্রুয়ারি ৩১ শয্যা থেকে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন হসপিটালটি জনবলসহ অন্যান্য সুযোগ-সুবিধা না থাকায় অন্তহীন সমস্যায় ভুগতে হয়েছিল। লাকসামবাসীর চিকিৎসার প্রাণ সরকারি হসপিটালটিকে জরাজির্ণ ও চিকিৎসা অবহেলিত অবস্থান থেকে পূণরুদ্ধার করে নান্দনিকভাবে সাজাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রীর একক আন্তরিক প্রচেষ্টায় এই হাসপাতালে আইসিও, সিসিও, ডাক্তারদের জন্য কোয়ার্টার তৈরির কার্যক্রম চলছে দ্রুত গতিতে। ৩৫ কোটি টাকা ব্যায়ে সরকারি হাসপাতালের অবকাঠামোগত অভূতপূর্ব এই উন্নয়নে উপজেলাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম