মোজাম্মেল হক আলম : কুমিল্লার লাকসাম পৌরশহরে প্রযুক্তি নির্ভর আধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকারে আল-খিদমাহ্ স্পেশলাইজড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১জুন) সকালে লাকসাম পৌরশহরের দক্ষিণ বাইপাস এলাকায় মিডল্যান্ড মডেল টাউনের নিচ তলায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এ ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আল-খিদমাহ স্পেলাইজড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ডাঃ আলী আহমেদ মোল্লা, মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হাশেম, যমুনা ব্যাংক ব্যবস্থাপক আবদুল আলীম, পরিচালক ফারুক আল শারাহ্, সোহেল ছাদিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস সহ রাজনৈতিক, সামাজিক, ডাক্তার, হসপিটালের কর্মকর্তাবৃন্দ।
আল-খিদমাহ্ স্পেশলাইজড ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে প্রযুক্তি নির্ভর স্বাস্থ্যসেবায় থাকছে বিশ্বখ্যাত স্পেন, জার্মান, চায়না ও ভারতের আধুনিক চিকিৎসা সরঞ্জাম। বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি, তুলনা মুলক কম খরচ ও অভিজ্ঞ ট্রেকনোলজিষ্ট দ্বারা পরিচালিত দ্রুত নিখুঁত পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা সেবা।
এ হাসপাতালে চিকিৎসা সেবায় স্বয়ংসম্পূর্ন ও প্রযুক্তি সংবলিত ল্যাব, শতভাগ ডিজিটাল এক্সরে (৫০০ এমএ রিমোভাল), ৪ডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম, ইসিজি (৩,৬,১২ চ্যানেল), ইকো-কার্ডিওগ্রাম, ভিডিও এন্ডোসকপি, ভিডিও ক্লোনোসকপি, স্পাইরোমেট্রি, সকল প্রকার হরমোন পরীক্ষা, বায়োকেমেষ্ট্রি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, সেরোলজি, হেমাটোলজি, পেপস স্মিয়ার, কনসালটেশন সেবা, বিশেষজ্ঞ চিকিৎসক।
Leave a Reply