1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ যুবকের আত্মহত্যা 

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪৭১ জন পড়েছেন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :


কুমিল্লার লাকসামে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লোকমান হোসেন (৪৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার  রাতে লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত লোকমান হোসেনের বাড়ী বরিশালে। সে চলতি মাসের ১ তারিখে পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া গ্রামের লতিফ মিয়ার বাড়ীতে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। লোকমান হোসেন এর আগেও আরও দুই বিবাহ করেছেন। তাদের দম্পতিতে কোন সন্তান নেই। এমনকি বর্তমান স্ত্রী ও জানেনা তার স্বামীর আসল ঠিকানা।
স্থানীয় ও নিহতের স্ত্রী’র সূত্রে জানা গেছে, লোকমান হোসেন গত কয়েকদিন ধরে  এলাকার ফুটপাতে জ্বাল মুড়ি ও ভাজাপোড়া বিক্রি করে আসছেন। তার ব্যবসার কাজে ও একাধিক বিবাহ করার সময় টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজনের কাছ  থেকে ঋণ নেন। তিনি ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ওইদিন নিজ ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতদের স্ত্রী রাশিদা বেগম জানায়,
আমি পাশের রুমে আসরের নামাজ পড়ছিলাম আমার স্বামী রুমেই ছিল। কিন্তু নামাজ শেষে এসে দরজা বন্ধ দেখতে পাই। স্বামী’র কোন সাড়া শব্দ না পেয়ে দরজা খোলার চেষ্ঠা করি পরে জানালা দিয়ে দেখতে পাই  সে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে।
বাড়ীর মালিক আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা নতুন ভাড়াটিয়া, কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম