1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত: আহত-১

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৩ জন পড়েছেন
ছবি : দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা।


মোজাম্মেল হক আলম, লাকসাম: 
কুমিল্লার লাকসামে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও নারী যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক যাত্রী। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী-লাকসাম রেলপথের দক্ষিণ খিলা তুগুরিয়া এলাকার একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন। দুর্ঘটনাস্থলটি জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
ট্রেন দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখন্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশাচালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত ওই যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় রেলওয়ে পুলিশের কর্মকর্তা আবুল হোসেন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘট। সিএনজি অটোরিকশাটি হঠাৎ রেলপথে ওঠে ট্রেনের সামনে চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। পরে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান চালক। আমরা আরেকজন যাত্রী আহত হওয়ার তথ্য পেয়েছি। তবে তার সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি।  প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সিএনজি অটোরিকশাটি মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে খিলা বাজারের দিকে যাচ্ছিল। নিহতদের মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। আর দুর্ঘটনা-কবলিত সিএনজি অটোরিকশাটি সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম