মোজাম্মেল হক আলম:
মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে লাকসামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেছবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার,
বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, জাহাঙ্গীর মাওলা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমিন উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, আর্মি (অবঃ) সিরাজ মিয়া, বাবুল মিয়া, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা। যার ফলশ্রুতিতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে তুচ্ছ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দিতে আওয়ামী সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
Leave a Reply