1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে আর্জেন্টিনার বিজয় উদযাপন করতে গিয়ে স্কুলছাত্র নিহত

  • প্রকাশকালঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭২ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের উল্লাসে কুমিল্লায় মনোহরগঞ্জে মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের করে বেশ কয়েকজন যুবক। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় শাওন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। আহত হন আরো দুইজন।
রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন (১১) খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের দপ্তরি নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেল ঘোরানোর সময় ধাক্কায় শাওনের মৃত্যু হয়।
এদিকে আহত দুইজনের মধ্যে অন্তরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের পাঠানো হয়েছে। তিনি নাথেরপেটুয়া গ্রামের শেখ জসিমের ছে‌লে।
আহত অপর মোটরসাইকেল আরোহী বরল্লা গ্রামের জিহাদকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম