1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ইসলামের প্রকৃত বার্তা ছড়িয়ে দিতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৪ জন পড়েছেন

ছবি : সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা নির্মূল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় করনীয় শীর্ষক ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।


নিজস্ব প্রতিবেদক:

ইমামগণ সমাজের একটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিনিধিত্ব করেন। সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন ও শৃংখলায় ইমামদের ভূমিকা অনস্বীকার্য। ইসলাম শান্তির ধর্ম। অশান্তি করে ইসলাম কায়েম হবে না।  আপনারা ইসলামের প্রকৃত বার্তা ছড়িয়ে দেবেন। এমন কথা বলা যাবে না- যাতে হানাহানি কাটাকাটি লেগে যায়।’ সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা নির্মূল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় করনীয় শীর্ষক ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এসব কথা বলেন।

এসময় মন্ত্রী  আরও বলেন, দেশে রাস্তা-ঘাট হয়েছে, পুল-কালভার্ট হয়েছে, দেশের সর্বস্তরে অভাবনীয় উন্নতি হয়েছে। যারা এগুলো অস্বীকার করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। এদের প্রতিহত করতে হবে।

লাকসাম উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদুর রহমান।

লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হিরার পরিচালনায় ইমাম সমাবেশে লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকার মসজিদসমূহের ইমাম-মুয়াজ্জিন, প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম