1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন রূপে বাজারে আসছে “সাপ্তাহিক লাকসাম”

  • প্রকাশকালঃ রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৬৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :


নতুন রূপে বাজারে আসছে “সাপ্তাহিক লাকসাম”। এ উপলক্ষে রবিবার (৫ফেব্রুয়ারী) সকালে লাকসাম উত্তর বাজার সাপ্তাহিক লাকসাম কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক নুরউদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক এম.এস.আই জসিম, চন্দন  সাহা, মোঃ অহিদুর রহমান, এম.এ মান্নান।

সাপ্তাহিক নকশী বার্তার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হক আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ লাকসাম প্রতিনিধি মজিবুর রহমান দুলাল, দৈনিক পরিবর্তন সংবাদের লাকসাম প্রতিনিধি মশিউর রহমান সেলিম, দৈনিক নয়া দিগন্ত লাকসাম প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলার কাগজের লাকসাম প্রতিনিধি শহিদুল ইসলাম শাহীন, সাপ্তাহিক আমাদের অধিকারের সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক জাফর আহমেদ, দৈনিক স্বদেশে প্রতিদিন প্রতিনিধি চন্দন সাহ, দৈনিক খবরপত্র প্রতিনিধি তমিজ উদ্দিন চুন্নু, দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম. এ মান্নান, দৈনিক মুক্তির লড়াই প্রতিনিধি মাসুদ পারভেজ রনি, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, আনন্দ টিভির লাকসাম প্রতিনিধি এম.এ কাদের অপু, সাংবাদিক আবুল হোসেন বাবুল, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আবদুর রশিদ, দৈনিক সমাচার প্রতিনিধি রবিউল হোসেন সবুজ, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি কামরুজ্জামান ভুইয়া, দৈনিক আজকের জীবন প্রতিনিধি নাজমুল হাসান, সাপ্তাহিক আলোর দিশারি প্রতিনিধি নাজমুল হোসেন, সাংবাদিক সৌরভ হোসেন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করে মাও. হাবীবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘এখন পুরো বিশ্ব একটি সংকটময় মুহূর্ত পার করছে। এই সময়ে আমরা নতুন রূপে পত্রিকা বের করতে যাচ্ছি। কেউ বলছে সংবাদপত্রের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা এই সংকটময় সময়ে এই পত্রিকাটি করছি।’ অগনিত পাঠকের কথা চিন্তা করে আবারও আমরা পাঠকের পাথেয় হয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের পত্রিকাটি মুক্তিযুদ্ধ এর চেতনার কথা বলবে, দুর্নীতি প্রতিরোধের কথা বলবে, তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে, আগামী দিনের বাংলাদেশ যাতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই বাংলাদেশের কথা বলবে।

উল্লেখ্য: আশির দশকের সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে লাকসামের কৃতি সন্তান ভাষা সৈনিক আবদুল জলিল এর প্রকাশনা ও সম্পাদনায় সাপ্তাহিক লাকসাম দেশের সমস্যা ও সম্ভাবনার সংবাদ পৌছে দিয়েছে পাঠকের কাছে। ভাষা সৈনিক আবদুল জলিল প্রায় ৩৪ বছর এ পত্রিকাটি সম্পাদনা করেছেন। ওই সময় নুরউদ্দিন জালাল আজাদ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।  ২০১৯ সালে ভাষা সৈনিক আবদুল জলিল মৃত্যুবরণ করলে তার ছেলে নুরউদ্দিন জালাল আজাদ ভারপ্রাপ্ত  সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু নানান সমস্যায় কিছুদিন পত্রিকাটি বাজারজাত বন্ধ রাখা হয়। আবার পাঠকের কথা চিন্তা করে দেশের উন্নয়নে অংশীদার হতে পত্রিকাটি নতুন রূপে বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বর্তমানে এই পত্রিকাটির সম্পাদনা প্যানেলে রয়েছেন, চীফ এক্সিকিউটিভ হিসেবে ভাষা সৈনিক আবদুল জলিলের সুযোগ্য সন্তান কামরুদ্দিন সুজন ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নুরউদ্দিন জালাল আজাদ ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম