1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামের রাকিব লোকগীতিতে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫৩৭ জন পড়েছেন

জাকির মামুন, লাকসাম


জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া, সংস্কৃতিও বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন। প্রতিযোগিতাটি গত মঙ্গলবার ঢাকা সরকারি সংগীত কলেজে অনুষ্ঠিত হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন রাকিব।
২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন তিনি।

রাকিবের এই অর্জনকে একটি মাইলফলক হিসেবে দেখছেন লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ পরিবার।এমন অর্জনে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদসহ লাকসাম উপজেলার সাংস্কৃতিক সংগঠনগুলো।

রাকিবের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নওয়াব  ফয়জুন্নেছা কলেজের অধ্যক্ষা প্রফেসর মেজর মিতা সফিনাজ জানান, রাকিবের এই অর্জনে আমারা খুব খুশি। ওর ভেতর অনেক গুণ রয়েছে। সঙ্গীতের প্রতি তার প্রচন্ড আগ্রহ থাকায় আমরা তাকে এগিয়ে দিতে সকল ধরনের সহযোগিতা করেছি। সাবেক অধ্যক্ষ বাবুল চন্দ্র  শীল তিনি নিজেও গান গাইতেন। সঙ্গীত, সংস্কৃতির প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। তিনি থাকাকালীন সময় ধরে আমরা শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি   সংস্কৃতি, খেলাধুলা এবং সামাজিক ও স্বেচ্ছাসেবামুলক কাজে সম্পৃক্তকরনে চেষ্টা করি। আমি অধ্যক্ষা হওয়ার পর থেকেও এই চেষ্টা  চলমান। রাকিব আমাদের চেষ্টার একটি ফসল  বলা চলে। রাকিবকে নিয়ে কোন পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাকিবকে নিয়ে আমাদের সুন্দর পরিকল্পনা রয়েছে। ওর প্রতিভা আরও কিভাবে প্রস্ফুটিত ও বিকশিত করা যায় সে নিমিত্তে আমরা জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে আলোচনা করে তার বিষয়ে পরবর্তী করনীয় ঠিক করবো।

রাকিবের গানের গুরু লিটন সিংহ জানান,  রাকিবের অর্জনে আমরা আনন্দিত এবং গর্বিত। তার আরও ভাল করার সক্ষমতা আছে সেটা আমার বিশ্বাস। নিয়মতান্ত্রিক সঙ্গীতচর্চা করতে পারলে এবং সঠিক দিকনির্দেশনা পেলে রাকিব  সঙ্গীতে তার অবস্থান আরও পাকাপোক্ত করতে পারবেন বলে আমি মনে করি।

রাকিব জানান, ছোট বেলা থেকে সঙ্গীতের প্রতি আমার ভীষণ ভালোবাসা ছিল। সঙ্গীতকে ভালোবেসে আমি পরিশ্রম করে গেছি। তার উপহারস্বরুপ আমি এই সম্মাননা পেলাম। এর আগেও গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছি।  মানুষের অনেক ভালোবাসা পেয়েছি যা ভাষায়  প্রকাশ করতে পারবো না। ভবিষ্যতে আরও ভাল ফলাফল করার জন্য আমি আমার চেষ্টা, পরিশ্রম  অব্যাহত রাখবো।

উল্লেখ্য, ঢাকা সরকারি সংগীত কলেজের শিক্ষার্থী  শারমিন আক্তার প্রথম, বগুড়ার সরকারি ব্রজলাল  কলেজের শিক্ষার্থী গণেষ চন্দ্র মন্ডল দ্বিতীয় এবং লাকসাম সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব  হোসেনের সাথে যুগ্মভাবে ৩য় স্থান অর্জন করেন সিলেট মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থী পল্লবী দাস মৌ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম