1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জের বিপুলাসারে দুই স্কুল ছাত্রী নিখোঁজ

  • প্রকাশকালঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৮৪ জন পড়েছেন

মনোহরগঞ্জ প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকা থেকে গত শনিবার দুই স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই দুই ছাত্রী হল খাদিজা আক্তার (১৭) ও কুলসুম আক্তার (১৫)। উভয়ে স্থানীয় বিপুলাসার আহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। খাদিজা আক্তার দশম শ্রেণীতে এবং কুলসুম আক্তার ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। জানা যায়, ওইদিন বেলা দুইটায় স্কুলে তাদের পরীক্ষা থাকায় যথাসময়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে আর ফিরনি ওই দু’ছাত্রী। তাদের সন্ধানে সাম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাদের কোন খোঁজ না পাওয়ায় মনোহরগঞ্জ থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী (জিডি)করেন নিখোঁজ ছাত্রীদের পিতা। নিখোঁজ খাদিজা আক্তার বিপুলাসার ইউনিয়নের কাঁছি গ্রামের আবদুর রব বেপারী বাড়ির সাহাব উদ্দিনের মেয়ে এবং কুলসুম আক্তার একই বাড়ির সালেহ আহমদের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো বোন হয়। হারিয়ে যাওয়ার সময় খাদিজার পরনে ছিল সবুজ বোরকা-সাদা স্কার্প, তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং কুলসুম আক্তারের পরনে ছিল সবুজ স্কুল ড্রেস ও সাদা স্কার্প তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি। কোন সহৃদয়বান ব্যক্তি খাদিজা ও কুলসুমের খোঁজ পেলে মনোহরগঞ্জ বা নিকটস্থ থানায় অথবা ০১৯৩৯৪৬০৩৯১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন নিখোঁজ ছাত্রীদের স্বজনরা। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, দু’ছাত্রীর নিখোঁজ সংক্রান্ত পৃথক দু’টি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে ওই দু’ছাত্রীর নিখোঁজ হওয়ায় ঘটনা এলাকায় নানা রহস্যের সৃষ্টি করেছে। জনমনে প্রশ্ন- ওই দু’ছাত্রী নিখোঁজ নাকি অপহৃত?

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম