1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম-আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫১৫ জন পড়েছেন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি শুধু ধ্বংস করতে জানে। উন্নয়ন করতে জানেনা। বিএনপি রেলওয়েকে ধ্বংস করে দিয়েছে। গোল্ডেন হ‍্যানসেকের নামে রেলওয়ের গতিপথ রুদ্ধ করে দিয়েছে। আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন করেছে। যার সুফল এখন জনগণ পাচ্ছে। ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি জামায়াত অগ্নিসংযোগ করে রেলওয়ের ব‍্যাপক ক্ষতি করেছে। বিএনপি যেখানে দেশের ক্ষতি করেছে আওয়ামী লীগ সেখানে উন্নয়ন করছে।
বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে আখাউড়া-লাকসাম সেকশনে নব নির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের শুভ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে রেলওয়ের ব‍্যাপক উন্নয়ন করেছে। দেশের জনসাধারণের যোগাযোগের কথা চিন্তা করে এক জেলার সঙ্গে অন‍্য জেলার রেল যোগাযোগ স্থাপন করছে বর্তমান সরকার। রেল ছাড়াও দেশের যোগাযোগ ক্ষেত্রে এ সরকার অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে আখাউড়া-লাকসাম সেকশনে নব নির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে গণভবন প্রান্ত থেকে স্বাগত বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মি. এডিমন গিনটিং, লাকসাম প্রান্ত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

এসময় রেলপথ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস‍্য নাসিমুল ইসলাম এমপি, রেলওয়ে মহা ব‍্যবস্থাপক মো. কমরুল আহসান, অতিরিক্ত মহা পরিচালক (অপারেশন) সর্দার শাহাদাত আলী, রেলওয়ে (পূর্ব) জেনারেল ম‍্যানেজার জাহাঙ্গীর হোসেন, চীফ অপারেটিং সুপারেন্ডেন্ট জাকির হোসেন, প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম