1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ঋণগ্রস্থ কৃষকের আত্মহত্যা 

  • প্রকাশকালঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫০৯ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : 

কুমিল্লার লাকসামে ইসমাইল হোসেন (৪৭) নামে এক কৃষকের গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২আগস্ট বুধবার ভোর রাতে নিহতের শশুর বাড়ি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্ডা গ্রামে। পুলিশ বুধবার সকালে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে পার্শ্ববর্তী বাকই ইউনিয়নের কৈত্রা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম (৩৫) বাদী হয়ে লাকসাম একটি অপমৃত্যু অভিযোগ দায়ের করেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ইসমাইল হোসেন শশুর বাড়িতে বেড়াতে আসেন। কয়কটি এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বেশ কিছুদিন মানসিক চাপে ভুগছিলো সে। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাতে শশুর বাড়িতে স্ত্রীর সাথে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে স্ত্রী নাছিমা বেগম স্বামীকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করে রান্নাঘরের মেঝেতে গলায় রশি পেচানো লাশ দেখতে পায়। তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশে খবর দেয়।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, আমার স্বামী বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণী। আয়ের সাথে ব্যয় না মিলায় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় আমার বাপের বাড়িতে কয়েক দিনের জন্য বেড়াতে আসি আমরা। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে দুজন ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্না ঘরের ভুতুরের সাথে লাইলন রশিত গলায় ফাঁস দেয় এবং পরবর্তীতে রশি ছিড়ে মেঝেতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় মেম্বার এসে থানায় খবর দেয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম