1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নতুন ওয়েব ফিল্মে পরীমনি

  • প্রকাশকালঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫২৫ জন পড়েছেন

চিত্রনায়িকা পরীমনি। বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। রায়হান রাফির পরিচালনায় একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘মায়া’। এ মাসেই শুরু হবে ফিল্মের শুটিং।

নকশী বার্তা অনলাইন ডেস্ক:

নিজের নতুন ওয়েব ফিল্ম নিয়ে রায়হান রাফি বলেন, ‘আমি যে রকম গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, মায়া সিনেমাটিও তেমন। পরিবার ও সম্পর্কের গল্প। সিনেমাটি দেখার পর দর্শক এক মায়ায় জড়িয়ে যাবেন। এটা মূলত নারীপ্রধান গল্প। তাই চেয়েছিলাম শক্তিমান কোনো অভিনয়শিল্পীকে নিয়ে কাজটি করতে। গল্পটা যখন লিখছিলাম তখনই পরীর কথা মাথায় এসেছে। একদিন পরীকে গল্পটা শোনালাম। তার খুব ভালো লাগল। এর পর থেকে গল্পের মধ্যেই থাকার চেষ্টা করছে সে। আশা করি দর্শককে আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’

এর আগে রাফির ‘অক্সিজেন’ নামে স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করার কথা ছিল পরীমণির। শেষ পর্যন্ত করা হয়নি কাজটি। পরে সেই সিনেমায় অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। অবশেষে মায়া দিয়ে রাফির নির্দেশনায় কাজ শুরু করছেন পরী। তবে তার বিপরীতে কে থাকছেন তা নিশ্চিত করেননি রাফি।

দীর্ঘদিন নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হননি পরী। মাতৃত্বের কারণে নিয়েছিলেন দীর্ঘ বিরতি। তবে বড়পর্দা ও ওটিটিতে নিয়মিত দেখা গেছে পরীমণিকে। যেগুলোর শুটিং আগেই সম্পন্ন করেছিলেন। সবশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজল প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম